রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

অক্টোবর 20, 2026
by

রাজধানীর রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আলম মুন্সি। বয়স ৭২ বছর। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে রামপুরা ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, রামপুরা ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, ব্রিজের নিচে মরদেহটির অবস্থানের কারণে সেটি উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। তার নাম আলম মুন্সি। তার বাড়ি বরিশাল ভান্ডারিয়ায়। নিহতের পরিবারকে খোঁজ করা হচ্ছে। 

রামপুরা থানার ওসি জানান, সুরতহালে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি কীভাবে পানিতে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

হত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই : হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন বলেছেন, এখনো

আওয়ামী লীগ ছাত্র-জনতার বিপ্লবকে দমন করতে জামায়াত নিষিদ্ধের ইস্যু ব্যবহার করেছিল : ড. আসিফ নজরুল 

আইন, প্রবাসী কলাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল