মুনাফার টোপে ‘ডিজিটাল লুট’, ঝুঁকিতে বিনিয়োগকারীরা

অক্টোবর 21, 2026
by

অল্প সময়ে দ্বিগুণ মুনাফার প্রতিশ্রুতি, শেয়ারের দাম বাড়ার গুজব আর প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানের পরিচয় নকল করে বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এসব প্রতারণা শুধু ব্যক্তিগত সঞ্চয়কে ঝুঁকিতে ফেলছে না, প্রশ্নের মুখেও ঠেলে দিচ্ছে দেশের পুঁজিবাজারের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতাকেও।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭০০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ কাজে ৮১টি মেসেঞ্জার গ্রুপ, এক হাজারের বেশি সামাজিক মাধ্যম ফেসবুক পেজ এবং ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারের তথ্যও উঠে এসেছে। এমন পরিস্থিতিতে প্রতারণার ফাঁদ শনাক্ত করা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি আর্থিক শিক্ষার প্রসার, তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এই ঝুঁকি মোকাবিলা কঠিন।

নিশ্চিত মুনাফার আশ্বাসেই প্রতারণার শুরু

পুঁজিবাজারে বিনিয়োগে লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে লোকসানের ঝুঁকিও। কিন্তু এই বাস্তবতা আড়াল করে বিনিয়োগকারীদের নিশ্চিত মুনাফার প্রলোভন দেখাচ্ছে প্রতারক চক্র। কোথাও এক লাখ টাকা বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে দুই লাখ টাকা পাওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। আবার কোথাও নির্দিষ্ট শেয়ারের দাম কয়েক দিনের মধ্যে কয়েক গুণ বেড়ে যাওয়ার দাবি করা হচ্ছে। আবার কখনো গোপন তথ্য পাওয়ার কথা বলে দ্রুত বিনিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছে।

এসব প্রস্তাবের মূল লক্ষ্য বিনিয়োগকারীদের দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা ও অনভিজ্ঞতাকে কাজে লাগানো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক অবস্থা, বাজারের গতিপ্রকৃতি ও বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় সহজেই প্রতারণার শিকার হতে পারেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বুলেটে বড় হওয়ার স্বপ্ন ভেস্তে গেলো কিশোর হাসাইনের

দরিদ্র পিতার কষ্ট দূর করার স্বপ্ন পূরণ হলো না মেধাবী

ব্লকবাস্টার সিনেমাসে বাড়ানো হয়েছে ‘বরবাদের’ শো

ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত