সম্পর্কে সঙ্গীদের বয়সের ব্যবধান সমাজে নতুন কিছু নয়। নিজের চেয়ে বেশি বয়সি পুরুষের প্রতি নারীদের বরাবরই এক ধরণের আকর্ষণ কাজ করে। তবে সাম্প্রতিক সময়ে এই ধারায় কিছুটা পরিবর্তন এসেছিল। চেনা গণ্ডি পেরিয়ে সঙ্গী হিসেবে নারীরা সমবয়সিদেরই বেশি বেছে নিচ্ছিলেন।
তবে এবার সঙ্গী নির্বাচনে নতুন এক মাত্রা যোগ করছেন জেন জি তরুণীরা। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে, সমবয়সীদের চেয়ে সঙ্গী হিসেবে তারা এখন মিলেনিয়াল পুরুষদেরই বেশি পছন্দ করছেন। হঠাৎ করে জেন জি তরুণীরা সঙ্গী হিসেবে মিলেনিয়াল পুরুষদেরই কেন বেছে নিতে চাইছেন? জেনে নিন এর পেছনের কারণগুলো-
মানসিক পরিপক্বতা ও আবেগের স্থিতিশীলতা

একটি সম্পর্কে বয়সের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তির মানসিকতা। মনোবিজ্ঞানীরা এমনটাই বলছেন। তাদের মতে, জেন জি তরুণীরা সাধারণত সম্পর্কে স্বচ্ছতা পছন্দ করেন, আবেগের উপস্থিতিকে গুরুত্ব দেন। আর এই বিষয়গুলো মিলেনিয়াল পুরুষের মধ্যেই বেশি দেখা যায়। তারা অনেক বেশি ম্যাচিওর হওয়ায় যেকোনো জটিল পরিস্থিতি সহজেই সামলাতে পারেন।