দিনাজপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

অক্টোবর 18, 2024
by

দিনাজপুর বিরামপুর উপজেলায় শাখা যমুনা নদীর পাড়ে সাপ ধরতে যান সাপুড়ে শাকিল (১৮)। সেখানে একটি বিষধর সাপের ছোবলে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিরামপুর পৌর শহরের হঠাৎপাড়া এলাকার নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে, এদিন বিকেলে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে সাপে ছোবল দেয় তাকে।

নিহত শাকিল পৌর শহরের হঠাৎপাড়া এলাকার আলম হোসেন সাপুড়িয়ার ছেলে। সাপের ছোবলে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা আলম হোসেন।

স্থানীয়রা জানান, সাপের ছোবলে নিহত শাকিলের বাবাও সাপুড়ে। বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে সেগুলোর খেলা দেখান তারা। বাবার কাছেই সাপ ধরা শিখেছেন শাকিল। বৃহস্পতিবার বিকেলে ছোট শাখা যমুনা নদীর ধারে সাপ ধরতে যান শাকিল। এ সময় অসাবধানতা বসত একটি বিষধর সাপ শাকিলকে ছোবল দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও তার অবস্থার অবনতি হয়। পরে হাসপাতাল থেকে তাকে রাতে বাড়িতেই নিলে বাসায় তার মৃত্যু হয়।

নিহত শাকিলের বাবা আলম হোসেন বলেন, সাপের ছোবলে আহত অবস্থায় শাকিলকে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়। পরে রাতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেই রাতেই শাকিলের মৃত্যু হয়। এর আগে গত পাঁচ বছর আগে সাপের ছোবলে আমার বড় ছেলে ওবায়দুর রহমান মারা যায়। সেও সাপ ধরতে গিয়ে ছোবল খেয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নেইমারের দলে ফেরার সময় জানালেন ব্রাজিল কোচ

ব্রাজিলের জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, দলের সেরা তারকা

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি