মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

নভেম্বর 11, 2024
by

সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে এই ম্যাচ মিস করেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজের ব্যাট থেকে আসে ৬৬ রান।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। এরপর পিচে ধরে রাখতে পারেননি তামিমও।

পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে কাভার পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। ১৯ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হোসেনও। ৭ বলে ৪ রান করে রান আউট হন তিনি। এতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।

পঞ্চম উইকেটে মিরাজ-হৃদয়কে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। ১৪ বলে ৭ রান করে রশিদ খানের প্রথম শিকার হন এই ডান হাতি ব্যাটার। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হিসেবে সদ্য অভিষেক করা মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়ে লম্বা স্কোরের দিকে এগোতে থাকে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ৬৬ রানে ক্যাচ আউট হন মেহেদী হাসান মিরাজ। জাকের আলিও সুবিধা করতে পারেননি। ১ রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে কট আউট হয়ে পেভিলিয়নে ফেরত যান। সেঞ্চুরির দিকে এগোতে থাকা রিয়াদ রান আউট হয়ে যান ব্যক্তিগত ৯৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানে।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মৃত মুরগি নিয়ে থানায় বৃদ্ধা, বিচারের আশ্বাস ওসির

লালমনিরহাট সদর থানায় পাঁচটি মৃত মুরগি নিয়ে হাজির হয়ে বিচার

বাংলাদেশের পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের বিশেষজ্ঞরা

বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূল পরিদর্শন