সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

সেপ্টেম্বর 26, 2026
by

আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে তৃতীয় বিভাগ বাছাপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের নানা প্রশ্নের উত্তর দেন মিরাজ।

এক পর্যায়ে জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো সাকিব আল হাসান হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে?’ উত্তরে মিরাজ বলেছেন, ‘কেউ কারো মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো, আবার তুমিও তোমার মতোই। আমরা যে সবার সঙ্গে তুলনা করি, এটা করা উচিত না। প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা আছে। সে যদি নিজের মতো মানসিকতা নিয়ে তৈরি হয়, সে আমার চেয়েও ভালো হতে পারবে। আমার মতো হতেই হবে এমন নয়, তুমি আমার চেয়েও ভালো হতে পারো। এটার জন্য পরিশ্রম করতে হবে। এরপর মাঠে পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে হবে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’

খারাপ সময়ে কী করতে হবে এই প্রশ্নে মিরাজ বলেন, ‘প্রত্যেকেরই ভালো-খারাপ সময় আসে, এটা থাকবেই। তবে ওই সময়ে মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। আর কতটা পরিশ্রম করছেন, নিজের প্রতি কতটা বিশ্বাস করছেন এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’

পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিংয়ের কৌশল নিয়ে মিরাজ বলেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটার অবশ্যই আক্রমণাত্মক থাকে, দুইটা ফিল্ডার বাইরে থাকে। ব্যাটার চাইবে দ্রুত রান তুলতে। ওখানে বোলারের সুযোগ কম থাকে, আবার উইকেট নেওয়ার সুযোগও থাকে। এজন্য উইকেটের চিন্তা করলে ব্যাটার মেরে দিবে। তবে ডট বল করার চেষ্টা করলে ব্যাটার উইকেট দিয়ে দিবে। আর ডেথ ওভারে মন পরিষ্কার থাকতে হবে। নিশ্চিত থাকতে হবে কী করতে চাও। দ্বিধায় থাকলে ব্যর্থ হতে হবে।’

মাঠে দলের বিপর্যয়ে মানসিকভাবে শক্ত থাকা নিয়ে মিরাজ বলেন, ‘দলের বিপর্যয়ে মানসিকভাবে শক্ত থাকতে অবশ্যই নিজের সঙ্গে কথা বলতে হবে। নিজেকেই বলতে হবে- হ্যাঁ, আমি পারবো। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর সেটা বাকিদের উপর ছড়িয়ে দিতে হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট নয় : বিকেএমইএ

কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট সময় নয় বলে

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল বার্সেলোনা-রিয়াল

লা লিগার পাশাপাশি স্প্যানিশ কোপা দেল রে-তেও দাপট দেখাচ্ছে তিনটি