আতশবাজি ফোটানোয় বাধা দেওয়ায় প্রতিবেশীর ওপর হামলার অভিযোগ

জানুয়ারি 1, 2025
by

কুমিল্লায় থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ফোটানো আর উচ্চবাচ্যে দেওয়ায় রবিউল আলম নামের এক ব্যক্তির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকার রিফাত মঞ্জিল নামের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রবিউল আলম জেলার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকার মাহবুবুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

হামলাকারীরা একই ভবনের ভাড়াটিয়া। তাদের মধ্যে কাজী ইসরাত, কাজী ঝর্ণা, কাজী রিয়া আপন বোন। হামলায় অংশ নেন তাদের ছোটভাই কাজী মনিরও।

ভুক্তভোগী রবিউল আলম জানান, ৬তলা ওই ভবনের ৫ম তলায় তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়ায় থাকেন। একই ভবনের ভাড়াটিয়া কাজী ইসরাত, কাজী ঝর্ণা ও কাজী রিয়া তারা তিন বোন তিনটি ফ্ল্যাটে থাকেন। মঙ্গলবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ছাদে উঠে আতশবাজি ফোটানো ও উচ্চবাচ্য করা শুরু করেন তিন বোন।

এসময় ৫ম তলায় বাস করা রবিউলের ছোট্ট শিশু ভয়ে ঘুম থেকে কেঁদে ওঠেন। পরে রবিউল বাসা থেকেই উচ্চস্বরে তাদের লক্ষ্য করে উচ্চবাচ্য করেন।

কিছুক্ষণ পর ওই তিন বোন তাদের ভাইসহ তার বাসার দরজায় কড়া নাড়েন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তিন বোন, ভাই এবং এক বোনের বর রবিউলকে এলোপাতাড়ি মারতে থাকেন। এসময় পুলিশকে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসার সঙ্গে সঙ্গে হামলাকারীরা পালিয়ে যান।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী ও দুজন পুরুষ বাসার মূল দরজার সামনে রবিউলকে এলোপাতাড়ি মারধর করছেন। হামলাকারীরা রবিউলকে বাসা থেকে বের করারও চেষ্টা করছিলেন।

ভুক্তভোগী রবিউল আলম বলেন, হামলাকারীরা খুবই উগ্র প্রকৃতির। হামলার ভিডিও করে ফেসবুকে পোস্ট করায় তারা আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে ভুক্তভোগীকে। হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জিএম কাদের কেন আটক হচ্ছেন না, প্রশ্ন গণঅধিকার পরিষদের

হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এখনও জিএম কাদের কেন আটক

গাইবান্ধায় পৃথক ট্রাকচাপায় নারীসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। ঘন