বিপিএলের প্লে-অফে ৪ দল চূড়ান্ত, দেখুন সময়সূচি

ফেব্রুয়ারি 2, 2025
by

৪২ ম্যাচের লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর ৪টি দল। এক মাসের লড়াই শেষে বাকি ৪ দল ছিটকে গেছে। টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।

সর্বশেষ দল হিসেবে গতকাল প্লে-অফ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা। তাদের সঙ্গে লড়াইটা ছিল চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত-সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। দুই দলই সমান ৬ জয়ে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে ‍খুলনা। বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগপর্বের শেষ ম্যাচ খেলা রাজশাহীর বিদায় নিশ্চিত হলো গতকাল।

টানা ৮ জয়ে এবার দুর্দান্ত মৌসুমের আভাস দেওয়া রংপুর রাইডার্স লিগপর্বের শেষ চার ম্যাচেই হেরেছে। ‍নুরুল হাসান সোহানের দলটিকে হারিয়েই প্লে-অফে ওঠে খুলনা। বিপিএলের প্রথমদিকে টানা টেবিলে দাপট দেখানো রংপুর শেষ চার খেলবে তৃতীয় নম্বর দল হিসেবে। যদিও তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিটাগাং। মোহাম্মদ মিঠুনের দলটির নেট রানরেট বেশি।

আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই টেবিল টপার বরিশাল-চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে। তাদের মধ্যে পরাজিত দল অবশ্য দ্বিতীয় সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে। 

বিপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়সূচি

তারিখ ম্যাচ সময়
৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (এলিমিনেটর) দুপুর ১–৩০ মিনিট
৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (প্রথম কোয়ালিফায়ার)সন্ধ্যা ৬–৩০ মিনিট
৫ ফেব্রুয়ারিএলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (দ্বিতীয় কোয়ালিফায়ার)সন্ধ্যা ৬–৩০ মিনিট
৭ ফেব্রুয়ারিফাইনাল (প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী)সন্ধ্যা ৭টা

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নানা নাটকীয়তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ: যা ঘটলো জাল-এর কনসার্টে

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-

ট্রাম্প-মোদির বৈঠকের আগেই মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন পণ্যের ওপর আমদানি