ডি থ্রির ফাইনালেও বিপিএলের মতো অনুষ্ঠান করতে চায় বিসিবি

সেপ্টেম্বর 29, 2026
by

এবারের মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। যে কারণে তিন সংস্করণ মিলিয়ে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণ যার ম্যানেজমেন্ট ড্রাফট এবং আইকন ড্রাফটও সম্পন্ন হয়ে গেছে।

আজ ম্যানেজমেন্ট ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান জানালেন বিপিএলের মতো এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হবে, ‘ট্রফি উদযাপনেই যদি এত লোক হয়, খেলা হলে কি হবে এটা কেবল চিন্তা করেন। তাই এই কারণেই আমি বলছি ওখানে বড় কিছু হবে ইনশাআল্লাহ এবং আমাদের উদ্বোধনটাও ভালো হবে, এবং আমরা চাচ্ছি বিপিএলের মতোই একটা সমাপনী অনুষ্ঠান করতে।’

টুর্নামেন্টে ফরচুন ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কোচকে নিয়ে দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান বললেন, ‘আমরা ইতোমধ্যে উনাদের পরিবর্তে যাদেরকে পাব, তার জন্য আজকেই একটা আবেদন করে রাখব। যেমন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সালাউদ্দিন সাহেবকে পাওয়া যাবে। কিন্তু চার দিনের ম্যাচে পাওয়া যাবে না। তাই চার দিনের ম্যাচের জন্য আমাদেরকে আরেকটা পথ খুঁজে নিতে হবে।’

হৃদয়কে দলে ভেড়ানোর কারণ জানিয়ে মিজান বলেন, ‘হৃদয় এই মুহূর্তে তারকা খেলোয়াড়। সে এখন পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে না। আমার চিন্তা হচ্ছে, গত ৩, ৪, ৫ বছরে যখন সে আরও পরিপক্ক হবে, দুই-চারটা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চাপ নিতে পারবে, আমার ধারণা সে বাংলাদেশের সেরা খেলোয়াড় হতে পারবে।’

বিপিএলে ফেরা নিয়ে মিজান বলেন, ‘আমার জন্য পর্যাপ্ত সময় ছিল না, এজন্য আমি কিন্তু বিপিএলে আসি নাই। আগামী বছর যখন বিপিএল আসবে, আপনি আমাকে দেখতে পাবেন। কারণ আমি ক্রিকেটপ্রেমী এবং ক্রীড়াপ্রেমী। আমি বোর্ডের বিষয়গুলো বলব না, ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমি আসবই, নিশ্চিতভাবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের

বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বিরোধীদলীয় নেতা ও