বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মার্চ 8, 2025
by

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়।

শনিবার (০৮ মার্চ) ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। আমরা সমসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী বলতেন, আমরা বন্ধুদের পরিবর্তন করলেও প্রতিবেশিদের পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই।

প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়ার তার বক্তব্যে বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল, তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা কলকাতায় ৮৬তম বারের মতো একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে গত ৩০ বছর ধরে গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। আগামী বছর এ চুক্তি নবায়নের কথা রয়েছে।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানিবণ্টন চুক্তি, পানিপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত আশা করে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে যারা জড়িত, তাদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ভারতের সঙ্গে ঢাকা কী ধরনের সম্পর্ক চায়, সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার। এর উত্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়।

২৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি (জয়শঙ্কর) বলেছেন, কেমন সম্পর্ক চায় বাংলাদেশ; সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

একদিনেই রেমিট্যান্স এলো ১০৯ মিলিয়ন ডলার

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স

বন বিভাগের অভিযানে নির্যাতিত হাতি উদ্ধার, চাঁদাবাজ মাহুত আটক

বন বিভাগের অভিযানে একটি নির্যাতিত হাতি উদ্ধার করা হয়েছে। শনিবার