আমার পর রণবীর, আরও নামবে— সালমানের প্রশ্নে অস্বস্তি ক্যাটরিনার

মার্চ 27, 2025
by

বলিউডে ক্যাটরিনা কাইফের সফর শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। তাদের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন শোনা যায়। কেউ বলেন, দীর্ঘদিন প্রেমের পর তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের, আবার কেউ মনে করেন, তারা আদৌ সম্পর্কে ছিলেন না। 

অনেকের ধারণা, রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। 

যা-ই হয়ে থাক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটা প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় সালমান অন স্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে। 

একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা, তখন তার ছবি ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়।  সেই সময় সালমান মজা করে জিজ্ঞাসা করেন, “এই ছবিতে তোমার হিরো কে?” 

ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, “অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছো। আরও নীচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?”  

সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান, তবে কোনও প্রতিক্রিয়া দেননি। 

যদিও সে সময় তাঁদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল, তবে বর্তমানে কিন্তু চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরবর্তীতে সিনেমায় জুটি বেধেও কাজ করেছেন সালমান। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে বসে থাকতে মন চাই : মাহি 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে

জাতিসংঘে বাবা-মাকে স্মরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট