ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

সেপ্টেম্বর 20, 2026
by

সন্তান জন্মের পর আর দশজন নারীর মতো শরীর ও চেহারায় পরিবর্তন এসেছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কিন্তু তা মেনে নেয়নি অনেকেই! ফলে, ব্যাপক বিদ্রুপের মাঝে পড়েন হিন্দি সিনেমা জগতের সুন্দরী এই অভিনেত্রী। এ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, একে একে তার সহশিল্পীরা পাশে দাঁড়াতে থাকেন। এবার ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা ও তার প্রাক্তন প্রেমিক সালমান খান।

কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছেন ক্যাটরিনা। এমন সংবেদনশীল বিষয় নিয়ে আক্রমণ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলছে ক্যাটরিনাসহ তার আশেপাশের মানুষদেরও। তাই এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেন সালমান খান।

সদ্য রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে দাঁড়িয়ে কটাক্ষকারীদের একহাত নেন অভিনেতা। মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে সালমান খান বলেন, ‘আপনারা এমন কাউকে কেন ট্রল করতে চান যিনি গর্ভবতী হয়েছেন? গর্ভবতী হওয়ার পর তো সবারই ওজন বাড়ে। যখন তিনি সিনেমায় ফেরত আসবেন, তখন আবার ফিট হয়ে যাবেন।’

মানুষের নিচু মানসিকতা তুলে ধরে বলিউডের ভাইজান আরও বলেন, ‘তারা টাকা কামাচ্ছে, আর এদের উদ্দেশ্য মনে হয় কারও ক্ষতি করে বা আঘাত করেই আয় করা তাই না? এতে তারা মজা পায়।’

তবে ভার্চুয়াল জগতে ভালো ও ইতিবাচক মানুষের উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন সালমান। তার কথায়, ‘আবার এমন অনেক ভালো মানুষও আছেন যারা প্রশংসা করেন, যারা সত্যিই ভালো পরামর্শ দেন, অনুভূতি বোঝেন এবং সোশ্যাল মিডিয়া যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল তার সঠিক ব্যবহার করেন। একদল মানুষ আছে যারা ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে, আর একদল আছে যারা শুধু ঘৃণা ছড়িয়ে যাচ্ছে।’

সালমান খানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ভক্তরা ছাড়াও বিনোদন জগতের অনেকে সালমানকে সমর্থন জানিয়ে বলছেন, রূপালী পর্দার বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বের এই স্বাভাবিক রূপকে সম্মান জানানো সবার দায়িত্ব।

এদিকে, সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের গল্প বলিউডে বেশ পুরোনো। এই দুই তারকা প্রেমের সম্পর্কে ছিলেন বলে বিভিন্ন সময় খবর এসেছে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও, সে সময় তাদের ঘনিষ্ঠতা ও বিভিন্ন আচরণে প্রেমের ইঙ্গিত মিলত। পরে সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্ব অটুট রেখেছেন তারা; ‘ভারত’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমায় একসঙ্গে কাজও করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘ভাই, আমাকে হাসপাতালে নিয়ে যান প্লিজ’: শোভনের শেষ কথা

‘আমরা তখন নিউমার্কেট পেট্রোল পাম্পের সামনে। ধাওয়া-পালটা ধাওয়া চলছে। গুলির

ছাত্রলীগের বিরুদ্ধে মামলা ও গণতদন্ত কমিশন গঠন করা হবে : হাসনাত

গত ১৬ বছর ধরে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা দেশের বিভিন্ন শিক্ষা