দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

আগস্ট 30, 2026
by

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের আটকে থাকা বিমার টাকা দেওয়া শুরু হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের উদ্যোগে প্রথম ধাপে এই বকেয়া টাকা পরিশোধ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) প্রথম ধাপে ফারইস্টের ৫২৩ গ্রাহকের বকেয়া দাবির আংশিক হিসেবে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ সম্পন্ন হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফারইস্ট ইসলামী লাইফের সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে অর্থের সংস্থান করা হয়। পরে ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (বিইএফটিএন) পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে।

বছরের পর বছর বীমার মেয়াদ পূর্তির টাকা বা দাবি পরিশোধ না পাওয়ায় দেশের বিভিন্ন বিমা কোম্পানির গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পাওনা না পাওয়া, প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা এবং আর্থিক অনিয়মের কারণে বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থাও সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধের উদ্যোগকে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আইডিআরএ।

আইডিআরএ জানিয়েছে, ফারইস্ট ইসলামী লাইফের অবশিষ্ট অপরিশোধিত দাবিগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে। এ জন্য কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিমা গ্রাহকদের ন্যায্য দাবি পরিশোধ নিশ্চিত করা, বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে আইডিআরএ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাসে আরও সাতটি বীমা কোম্পানির দীর্ঘদিন ধরে আটকে থাকা অপরিশোধিত বিমা দাবি একই প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যানের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে অন্যান্য কোম্পানির বকেয়া দাবিও নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাতসকালে ঢাকায় মুষলধারে বৃষ্টি-বজ্রপাত

গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ (মঙ্গলবার) দিনের প্রথম প্রহর

মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন