কার্টুন, পাপেট শো দিয়ে শেষ হল ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’

আগস্ট 31, 2026
by

আঁকিবুঁকি, পুতুলনাট্য, মাটির কারুকাজ ও গানের আবহে শেষ হলো দুদিনব্যাপী ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’। থিয়েটার দল ‘বটতলা’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। রোববার রাতে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে আনন্দঘন এই উৎসবের।

শিশুদের দেশীয় সংস্কৃতি ও শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতেই দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে বটতলা। বরেণ্য চারুশিল্পী ও পাপেট চর্চার পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের ১ সেপ্টেম্বরের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে তার অবদান স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়।

উৎসবজুড়ে ছিল ছোটদের নানা সৃজনশীল কর্মকাণ্ড। প্রথম দিনে আয়োজন করা হয় কার্টুন আঁকার কর্মশালা ও মাটি নিয়ে কাজ করার ‘মাটির পাঠশালা’। এর পাশাপাশি ছিল বায়োস্কোপ, পুতুল বানানো এবং শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিচপটাং’ ও ‘আনারসের ঢাকা সফর’। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সামাজিক সংগঠন ‘টুগেদার উই ক্যান’ আয়োজন করে ইনক্লুসিভ মিউজিক শো ‘ধরণীর গান’। উৎসব প্রাঙ্গণে ‘গপ্পোসপ্পো’র নতুন দুটি শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

সমাপনী দিনে গল্পের আসরের পর পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় বিশেষ নাট্যোৎসর্গ ‘একের ভিতর তিন’। এতে পর পর মঞ্চস্থ হয় ‘বন্যথেরিয়াম’, ‘ডাকাত হালুম চিচপটাং’ এবং পাপেট শো ‘সবুজ দেশের বিপদ’। শিল্প-সংস্কৃতির মধ্য দিয়ে ছোটদের আনন্দ বিলিয়ে রঙিন সমাপনী ঘটে এই আয়োজনের।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে মুস্তাফা মনোয়ারের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কোক স্টুডিও বাংলার গায়কের বিয়ে নিয়ে ‘নাটকীয়তা’

বিয়ে করেছেন কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মালো মা’ গানের গায়ক

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার