বাবা ভুল করেছিলেন, প্রায়শ্চিত্তও করেছেন: তাপস পাল কন্যা

আগস্ট 31, 2026
by

পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসর শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের পর্দা ওঠে। শো-র প্রথম দিনেই প্রতিযোগী হিসেবে উপস্থিত হন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পাল কন্যা সোহিনী পাল। স্বাভাবিকভাবেই সেখানে ওঠে তাপস পাল প্রসঙ্গ। এই কঠিন লড়াইয়ে কীভাবে মোকাবিলা করবেন? প্রশ্ন উঠতেই বাবার স্মৃতিচারণা করেন সোহিনী।

মঞ্চে বাবার স্মৃতিচারণা করে সোহিনী জানান, জীবনের কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, তা তিনি বাবার কাছ থেকেই শিখেছেন। প্রতিযোগিতা নিয়ে কথা বলার একপর্যায়ে তাপস পালের জীবনের বিতর্কিত বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে কথা বলেন সোহিনী।

সোহিনীর কথায়, ‘বাবা বলতেন অবস্থা বুঝে ব্যবস্থা।’ এরপরই সোহিনী বলেন, ‘বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।’ হয়তো বুঝিয়েছেন, বাবার রাজনীতিতে যোগ যে ভুল ছিল তা তারই ঈঙ্গিত দিলেন সোহিনী।

উল্লেখ্য, আগামী তিন মাস বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে একটি নির্ধারিত বাড়িতে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাবেন ‘বিগ বস বাংলা’ প্রতিযোগী অংশগ্রহণকারীরা। সর্বশেষে যিনি টিকে থাকবেন, তার মাথায়ই উঠবে বিজয়ীর শিরোপা।

এবার সোহিনী ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সংগীতশিল্পী দুর্নিবার সাহা, সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল, অভিনেত্রী সৃজলা গুহসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মেহজাবীন আপুর সঙ্গে আমার চেহারা-কণ্ঠের মিল নেই : মালাইকা

প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর

দল ঘোষণার পর চোটে পড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য গতকাল (বুধবার) স্কোয়াড ঘোষণা