সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের

সেপ্টেম্বর 2, 2026
by

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসে কর কর্তনের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে উৎসে কর কর্তন ও তা সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে এনবিআর।

আদেশ সূত্রে জানা যায় , সরকারি প্রতিষ্ঠান বা অফিস, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে। এসব প্রতিষ্ঠানকে আয়কর আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কর্তন করতে হবে।

আয়কর আইন, ২০২৩-এর ৩৪২ ধারার ক্ষমতাবলে ১৪০(৩) ধারায় এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে নির্দিষ্ট ধরনের অর্থ পরিশোধের সময় আইনে নির্ধারিত হারে উৎসে কর কর্তন করবে।

কর্তন করা অর্থ নির্ধারিত নিয়মে সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় হিসাব ও রেকর্ড সংরক্ষণ করতে হবে।

এনবিআরের এমন সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ পরিশোধের সময় উৎসে কর কর্তনের আওতা আরও বিস্তৃত হবে। যার মাধ্যমে আয়কর আদায় বাড়ানো এবং কর ফাঁকি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছে এনবিআর।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিএমপির সব পুলিশ কর্মস্থলে ফিরেছেন

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৪ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে : বিএনপি মহাসচিব

ঢাকা, ৯ আগস্ট, ২০২৪ : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম