চ্যাম্পিয়ন্স লিগে এফসি পোর্তোর মুখোমুখি হয়ে বিতর্কিত এক পরিস্থিতির মধ্য দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শুরু হয় হাতাহাতিও।
ম্যাচেমার্ক গুয়েহি পোর্তোর খেলোয়াড় গ্যাব্রিয়েল ভেইগার সঙ্গে হেড করতে গিয়ে কনুই দিয়ে আঘাত করেন। এতে ভেইগা মুখে আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে মাঠে পড়ে যান। মারাত্মক কনুইয়ের আঘাত সত্ত্বেও রেফারি গুয়েহিকে কোনো কার্ড না দেওয়ায় পোর্তোর খেলোয়াড় ও সমর্থকরা চরম ক্ষোভ প্রকাশ করেন।
প্রথমার্ধের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সেই উত্তাপ গড়ায় মাঠের টানেলে। হাফ-টাইমে ড্রেসিংরুমে ফেরার সময় দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে দুই দলের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের ভেসে আসা ক্রস থেকে দুর্দান্ত হেডে সিটিকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন হালান্ড।