খাতা পুনর্নিরীক্ষণে মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫ পরীক্ষার্থী

সেপ্টেম্বর 10, 2026
by

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন পরীক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের ৫ হাজার ৯৪৪টি বিষয়ের উত্তরপত্রে নম্বর পরিবর্তন বা সংশোধন হয়েছে।

এর মধ্যে, আগে অকৃতকার্য হওয়া ২৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন। এছাড়া, ২৯৩ জন পরীক্ষার্থী নতুন করে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।

প্রকাশিত ফল পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪০ হাজার ১২০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এসব পরীক্ষার্থী মোট ১ লাখ ৩ হাজার ৫০৩টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।

পুনর্নিরীক্ষণের পর এসব উত্তরপত্রে নম্বর সংশোধনের ফলে ১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৫৫ জন ফেল থেকে পাস করেছেন এবং ২৯৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলো। পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর আজ ফল প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নরেন্দ্র মোদি ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় : বিবৃতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘বন্ধু’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

নারায়ণগঞ্জে বেসরকারি টেলিভিশন দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইনের ওপর