বাড়ছে না মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি : জানাল পাকিস্তান

সেপ্টেম্বর 10, 2026
by

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোট একটি প্রতিরোধমূলক সামরিক চুক্তি উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই জোটের পরিধি বা সদস্যসংখ্যা বাড়ানোর আপাতত কোনও ভাবনা নেই। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রাথমিকভাবে প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে। জোটের পরিধি বাড়ানো সম্পর্কে সাজ্জাদ হায়দার খান বলেন, বিষয়টি এই মুহূর্তে আমাদের বিবেচনায় নেই। তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে আগে নিজেদের পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করতে হবে।

পাকিস্তানের এই কর্মকর্তা বলেন, ভিত মজবুত হওয়ার পরই কেবল একই লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি পোষণকারী যেকোনো দেশের জন্য এই চুক্তির দ্বার উন্মুক্ত করা হবে। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, তিন সদস্যদেশ যৌথ কাঠামোর আওতায় বিভিন্ন পর্যায়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

সদস্যসংখ্যা বাড়ানো হবে কি না; সে বিষয়ে পরবর্তীতে উপযুক্ত সময়েই দেশগুলো সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে মক্কা চুক্তির সম্প্রসারণ নিয়ে কোনও ধরনের আলোচনা হচ্ছে না।

পরবর্তী বৈঠকগুলোর সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে সাজ্জাদ হায়দার বলেন, এ সংক্রান্ত সব তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে। জোটটি গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, এর কাঠামো, পরিচালনা পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, ‌‌‘‘জোটের প্রাতিষ্ঠানিক রূপ, কর্মপদ্ধতি ও প্রক্রিয়া চূড়ান্ত করতে এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। ভবিষ্যতে যেকোনও ধরনের অগ্রগতি হলে তা সময়ে সময়ে স্পষ্ট করা হবে বলে আশ্বাস দেন তিনি।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য যৌথ প্রতিরোধ শক্তি জোরদার করা। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের অন্তর্ভুক্ত যেকোনও একটি দেশের ওপর আক্রমণকে বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জোটের কার্যক্রম বাস্তবায়নে সৌদি আরবে এক মহাসচিবের অধীনে একটি স্থায়ী সচিবালয় গড়ে তোলার সিদ্ধান্ত হয়। চুক্তির প্রথম তিন বছর পাকিস্তানের একজন প্রতিনিধি এই সচিবালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল!

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে