ফোডেন লাল কার্ড দেখলেও কেন শাস্তি পাননি ব্রুনো?

সেপ্টেম্বর 14, 2026
by

ম্যানচেস্টার ডার্বিতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় লাল কার্ড দেখেছেন ফিল ফোডেন। অথচ একই ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ কোনো শাস্তিই পাননি। এমনকি দেখেননি হলুদ কার্ডও। ম্যাচের পর তাই প্রশ্ন উঠেছে রেফারিং নিয়ে।

ঘটনাটি ম্যাচের প্রথমার্ধে, ২৩ মিনিটে। বাম প্রান্তের টাচলাইনের কাছে বল মাঠের বাইরে চলে যাওয়ার পর ফার্নান্দেজ ও ফোডেনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ফোডেন মাটিতে পড়ে যান। ইউনাইটেড অধিনায়ক তখন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডকে লাথি মারেন। জবাবে ফোডেনও ফার্নান্দেজের পেটে লাথি মারেন। সঙ্গে সঙ্গে রেফারি মাইকেল অলিভার ফোডেনকে লাল কার্ড দেখান।

সিদ্ধান্তটি নিয়ে বিস্মিত ছিলেন সিটির সমর্থকরা, এমনকি কোচ এনজো মারেস্কাও। অন্যদিকে একই ঘটনায় ফার্নান্দেজ কোনো শাস্তি না পাওয়ায় তিনি বেশ ভাগ্যবানই ছিলেন বলে মনে করছেন সাবেক ইউনাইটেড মিডফিল্ডার রয় কিন।

কিনের মতে, এই ঘটনায় ফার্নান্দেজই আগে আক্রমণাত্মক আচরণ করেছেন। তিনি বলেন, ‘আমি ধরে নিচ্ছি এটাকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখানে ব্রুনোই সহিংস আচরণ করেছে।’

কিন আরও বলেন, ‘ফোডেন এখানে একটু বোকামি করেছে, কিন্তু ব্রুনোও কম যায়নি। ব্রুনো যদি এ ঘটনায় লাল কার্ড দেখত এবং ফোডেনের কিছুই না হতো, তাহলে আমরা বলতাম, ‘ব্রুনো একটু বোকামি করেছে, একটু বেপরোয়া হয়েছে।’

ডার্বির উত্তেজনাকে অজুহাত হিসেবে দেখারও সুযোগ নেই বলে মনে করেন কিন। তার ভাষায়, ‘মানুষ বলে ম্যাচে উত্তেজনা থাকে, এটা বড় ম্যাচ। কিন্তু আপনাকে নিজের সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড়দের কথাও মাথায় রাখতে হবে।’ ফোডেনের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও অবশ্য কিন একমত নন। তিনি বলেন, ‘আমার মনে হয় না ফোডেনের লাল কার্ড হওয়া উচিত ছিল।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সাথে বাংলাদেশে