আমরা দিনের ভোটে নির্বাচিত, তাই আমাদের গলায় শক্তি বেশি : জি কে গউস

সেপ্টেম্বর 14, 2026
by

জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, আমরা দিনের ভোটে নির্বাচিত। আমরা রাতের ভোটে কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। কারণ আগে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাদের গলায় শক্তি ছিল না। তারা বেশি গলাবাজি করলে এসপিরা বলতো এত লাফান কেন। পুলিশ আগের রাতেই ভোট দিয়ে দিছে। এটাই সত্য।

তিনি বলেন, বর্তমান সময়ের ডিসি-এসপি বলতে পারবে না যে দুইটা ভোটও কাউকে দিসে। সেটা বাংলাদেশের কোনোও অফিসার বলতে পারবে না। কারণ যে ভোট গ্রহণ হয়েছে সেটা শান্তিপূর্ণ হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ধানের শীষ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করবো। ছাত্রজীবনে কে কোন দল করেছেন সেটা বিবেচনা করলে কাজ কেমনে করবো। সুতরাং আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবাই মিলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জি কে গউস এসব কথা বলেন।

তিনি বলেন, এসপি মহোদয়ের মাধ্যমে ওসিদের বলতে চাই, গায়েবি মামলা, ভূতুড়ে মামলা, ঘটনার সাথে সম্পৃক্ত না, বিএনপি যেগুলো ফেইস করেছে এগুলো যাতে এখন না হয় এটা মাথায় রাখবেন। তবে কোনো আসামি যাতে বুক ফুলিয়ে হাঁটতে না পারে সেই দিকেও নজর রাখবেন ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়তে যত সময় লাগে সরকার ততদিন থাকুক: মান্না

বগুড়া, ১৯ আগস্ট, ২০২৪ : জেলার শিবগঞ্জে নাগরিক ঐক্যের সভাপতি
আইএসপিআর - ispr

আইএসপিআরের বিজ্ঞপ্তি: তিন পার্বত্য জেলার সংঘর্ষ নিয়ে বিস্তারিত

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির