‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সেপ্টেম্বর 18, 2026
by

বিনোদনমূলক রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে সঞ্চালক ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় দেবের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের তুলনা করেছেন। এবার এ বিষয়ে এক অসামান্য বিনয় ও শ্রদ্ধার পরিচয় দেন দেন। ঘটনার সূত্রপাত ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে।

যেখানে হাজির হয়ে সুদীপা চট্টোপাধ্যায় দেবের প্রশংসা করে বলেন, বর্তমান বাঙালি দর্শক নাকি তার মাঝে মহানায়ক উত্তম কুমারের ছায়া দেখতে পান। এই কথা শুনে দেব তার অতীতের এক স্মৃতি ভাগ করে নেন। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীও একসময় তার বাসভবনে দেবকে দেখে বলেছিলেন, দেবের হাসি ও উপস্থিতি নাকি মহানায়কের কথা মনে করিয়ে দেয়।

সুপ্রিয়া দেবীর মতো ব্যক্তিত্বের মুখ থেকে এমন প্রংশসা শুনে স্বাভাবিকভাবেই ভালো লেগেছিল বলে জানান দেব। তবে মহানায়কের আসনে অন্য কাউকে বসাতে একেবারেই নারাজ এই তারকা। দেবের কথায়, ‘মহানায়ক একজনই হয়। তারপরে আর দ্বিতীয় কারও সঙ্গে সেই তুলনা টানা একেবারেই সম্ভব নয়।’

দেবের এই পরিপক্ব ও শ্রদ্ধাশীল মন্তব্য শুনে স্টুডিওতে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা হাততালিতে ফেটে পড়েন। অভিনেতা কাঞ্চন মল্লিক দেবের দূরদর্শিতার প্রশংসা করে রসিকতা ছলে বলেন, ‘এই ধরনের চিন্তাভাবনার জন্যই দেব সঞ্চালকের আসনে আর বাকিরা প্রতিযোগী।’

এদিকে নেটদুনিয়ায় সুদীপার এই বক্তব্য ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একদল দেবের মায়াবী হাসির সঙ্গে উত্তম কুমারের মিল খুঁজে পেলেও, অন্য অংশ মনে করছেন অভিনয় কিংবা ব্যক্তিত্বের দিক থেকে উত্তম কুমার সম্পূর্ণ অনন্য ও অতুলনীয়। তবে বিতর্ক যাই হোক না কেন, নিজের অবস্থানে অটল থেকে মহানায়কের প্রতি দেবের এই বিনম্র শ্রদ্ধা ভক্তদের মন জয় করে নিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু

ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ড. ইউনূসকে ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য