জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

সেপ্টেম্বর 23, 2026
by

দলীয় সংগ্রহ অনায়াসেই তিনশ পেরোত ইংল্যান্ডের। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের বিদায়ে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত তাদের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা বেশ বড়সড় আকারেই হাজির হয় শ্রীলঙ্কার সামনে। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর লঙ্কানরা এবার ওয়ানডেতেও হার দিয়ে শুরু করল। যেখানে ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস বল হাতে ফাইফার ও ৪৬ রানের ইনিংস খেলেছেন।

চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১ ওভারে ৩ উইকেটে ১৮২ রানের শক্ত অবস্থানে থেকে ইংল্যান্ড ২৬৫ রানে অলআউট হয় ১১ বল বাকি থাকতেই। লক্ষ্য তাড়ায় সফরকারী কুশল মেন্ডিসের দল ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়। ফলে ৮৯ রানে জিতে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

ইংল্যান্ডকে বড় জয় এনে দেওয়ার পথে ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে উইল জ্যাকস জাদুকরী বল করেছেন। মাত্র ২২ রানের বিনিময়ে তিনি শিকার করলেন ৫ উইকেট। যা ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে প্রথমে ব্যাট করা স্বাগতিকদের পক্ষে ৪৭ বলে ৫টি চারের বাউন্ডারিতে ৪৬ রান করেন জ্যাকস। ব্যাট-বলে দারুণ অবদান রেখে তিনি ম্যাচসেরার পুরস্কার ভাগিয়ে নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা শুরুতেই উইকেট হারায়। টম ব্যান্টার (১০) আসিথা ফার্নান্দোর আউটসুইঙ্গারে বোল্ড হন দলীয় ১৬ রানে। এরপর অভিজ্ঞ তারকা জো রুট ও বেন ডাকেটের জুটিতে আসে ৫১ রান। ব্যক্তিগত ৩২ রানে ডাকেট সুইপ করার চেষ্টায় লেগ বিফোরের ফাঁদে পড়েন। রুট ৫২ বলে ৫ চারে ৪৪ রান করলে ভাঙে ব্রুকের সঙ্গে তার ৬৮ রানের জুটি। ইংলিশ অধিনায়ক ব্রুকও অনাকাঙ্ক্ষিত শট খেলে ৬৯ বলে ৭ চারে ৬৭ রানে আউট।

এরপরই ধস নামে ইংলিশদের ইনিংসে। ৩৩ বলে ৩১ রান করে জস বাটলার। একপ্রান্তে উইকেটের মিছিল চলতে থাকলেও জ্যাকস ৪৭ বলে ৫ চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন। ২৬৫ রানে ইংলিশদের ইনিংস গুটিয়ে যায় ৪৮.১ ওভারে। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও অভিষিক্ত সাচিন্দু কলম্বাগ।

লক্ষ্য তাড়ায় সফরকারীদের শুরুটা ছিল ইতিবাচক। কামিন্দু মেন্ডিস (১৪) দলীয় ২৭ রানে ফিরলে তাতে ধাক্কা লাগে। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ৩৭ বলে ২৭ রান করেন। ৮৪ রানে তৃতীয় উইকেট পড়তেই যাওয়া-আসার মিছিল শুরু হয় লঙ্কান ব্যাটারদের। তাদের পক্ষে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা ভেল্লালাগে ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ এবং অধিনায়ক কুশল মেন্ডিস ৬০ বলে ৪ চারে ৪২ রান করেন।

ইংলিশদের পক্ষে জ্যাকস ৫ এবং জেমি ওভারটন নেন ২ উইকেট। ২৭ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকস লিস্ট ‘এ’ কিংবা ওয়ানডে ফরম্যাট– উভয় ক্ষেত্রেই প্রথমবার ফাইফারের দেখা পেলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশ অনেকগুলো সাপ্লাই চেইন বিকেন্দ্রীকরণ করেছে : ডব্লিউটিও ডিজি

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক (ডিজি) এনগোজি ওকোনজো-আইওয়েলা বলেছেন, বাংলাদেশ

২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরও যা আছে থাই প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা তার সম্পদের পরিমাণ জানিয়েছেন। শুক্রবার (৩