১৪ ওয়ানডেতে সর্বোচ্চ রান করে প্রোটিয়া ব্যাটারের ইতিহাস

সেপ্টেম্বর 24, 2026
by

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। একের পর এক গড়েছেন রেকর্ড। এবার নিজের প্রথম ১৪ ওয়ানডে খেলে ব্রিটজকে ইতিহাস গড়েছেন। করেছেন ক্যারিয়ারের প্রথম ১৪ ম্যাচে সর্বোচ্চ ৮২২ রান।

এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের। ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে তিনি ৭৬৩ রান করেছিলেন। আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইমামের রেকর্ড ভাঙলেন ব্রিটজকে। এ ছাড়া ১৪ ওয়ানডে শেষে তিনি যৌথভাবে সর্বোচ্চ আটটি (৬ হাফসেঞ্চুরি ও ২ সেঞ্চুরি) পঞ্চাশোর্ধ রানের ইনিংসও খেললেন। সমান সংখ্যক পঞ্চাশোর্ধ রান করেন ভারতের নভজোৎ সিং সিধু।

অজিদের বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৮ উইকেটে ২৯৭ রান তুলেছে। তাদের পক্ষে ১০৬ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রান করেছেন ব্রিটজকে। এরপরই তিনি রানআউট হয়ে যান। ১৪তম ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ডানহাতি এই ব্যাটার।

যদিও ইনিংসের শুরুটা ভালো হয়নি টেম্বা বাভুমার দলের। রানের খাতা খোলার আগে টনি ডি জর্জি ও কুইন্টন ডি কক ১৪ রান করে ফেরেন। অধিনায়ক বাভুমা করেন ৪৮ বলে ৩০ রান। এ ছাড়া রায়ান রিকেলটন ২৭ এবং ডেভিড মিলার ৯ রানে আউট হলে বড় সংগ্রহ না পাওয়ার শঙ্কায় পড়ে প্রোটিয়ারা। ব্রিটজকে ও মার্কো জানসেন মিলে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন।

জানসেন ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করেছেন। ফলে ৫০ ওভারে তাদের ২৯৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস সর্বোচ্চ ৩ এবং অ্যাডাম জাম্পা ২ উইকেট শিকার করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘এককভাবে কেউই দেশের নিয়ন্ত্রণ করতে পারবেন না’

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, শেখ হাসিনার মতো

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ

‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক