ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন ওয়েন

সেপ্টেম্বর 23, 2026
by

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপেকে বড় দাবিদারদের একজন মনে করছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। ২০০১ সালে নিজেই এই পুরস্কার জেতা ওয়েনের মতে, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় এমবাপের হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর।

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অর জয়ের বড় সুযোগ আছে এমবাপের।’

রিয়াল মাদ্রিদের হয়ে ৪০ গোল করা এবং বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে এমবাপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েনকে। উত্তরে তিনি বলেন, ‘লা লিগা ও বিশ্বকাপ—দুই আসরেই সর্বোচ্চ গোলদাতা হলে এই পুরস্কারের জন্য তাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

তবে এমবাপের পথে বাধাও দেখছেন ওয়েন। তার মতে, বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা এবং লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ট্রফি না পাওয়া এমবাপের বিপক্ষে যেতে পারে। তারপরও ব্যক্তিগত অর্জনের কারণে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে রাখতে হবে।

ওয়েন বলেন, ‘বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা, লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ না পাওয়া তার বিপক্ষে যেতে পারে। তবে তার এমন কিছু অর্জন আছে, যা তাকে ব্যালন ডি’অর জয়ের বড় দাবিদারদের কাতারে রাখে।’

২০০১ সালে ব্যালন ডি’অর জেতার অভিজ্ঞতা থেকে ওয়েন মনে করেন, পুরস্কারটি জিততে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ। তার মতে, এটি জিততে হলে অনেক কিছুই অনুকূলে আসতে হয় একজন খেলোয়াড়ের জন্য।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন চিকিৎসক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। উদ্বোধনী