এই লজ্জা চিরকাল বয়ে বেড়াতে হবে: জাহ্নবী কাপুর 

অক্টোবর 29, 2026
by

চলতি বছর ‘পেদ্দি’ নামের একটি সিনেমায় দেখা যায় জাহ্নবী কাপুরকে। যেখানে তার চরিত্র ঘিরে আলোচনার চেয়ে সমালোচনা-ই হয় বেশি। যার রেশ এখনও কাটেনি। এতে বোধদয় হয়েছে অভিনেত্রীর। স্বীকার করেছেন সিনেমাটিতে নারীকে ‘শরীর সর্বস্ব’ হিসেবে দেখানো হয়েছে এবং যৌন নির্যাতনকে প্রশ্রয় দেওয়া হয়েছে; যে লজ্জা আজীবন বয়ে বেড়াতে হবে অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রযোজক-পরিচালক করণ জোহরের শো কফি উইথ করণে অতিথি হয়েছিলেন জাহ্নবী। সেখানেই সিনেমাটি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। জাহ্নবী বলেন, “আমার মনে হয়, ছবিটির সঙ্গে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে ছিল। তাই কী বলা উচিত, তা সত্যিই বুঝতে পারছিলাম না। কিন্তু এই ধরনের গল্প আমাদের সমাজের ওপর, বিশেষ করে নারীদের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এতে আমার অপরাধবোধ হয়। এই লজ্জা আমাকে চিরকাল বয়ে বেড়াতে হবে।”

ছবিতে নারী চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেও স্বীকার করেন শ্রীদেবীকন্যা। এর গল্প উসকে দিয়েছে যৌন নির্যাতনকেও। তখনই প্রতিবাদ করা উচিত ছিল উল্লেখ করে বলেন, “আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? অবশ্যই পারতাম, ১০০ শতাংশ। বিষয়টা কি সমস্যাজনক ছিল? নারীকে বস্তু হিসাবে তুলে ধরা হয়েছিল কি? ছবির বয়ান কি যৌন নির্যাতনকে প্রশ্রয় দিয়েছিল? এ সব প্রশ্নের উত্তরই, ‘হ্যাঁ’। কিন্তু এখন আমি একটাই কাজ করতে পারি, যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে পারি।”

শুটিংয়ের সময় ক্যামেরায় নিজেকে উপস্থাপনের বেলায় আরও সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করেন জাহ্নবী। বলেন, “ভাবছিলাম, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল, আরও জোর দিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। কথাটা বলতে চাই না, কারণ তাতে মনে হতে পারে যে, আমি দায় অন্যের ওপর চাপাচ্ছি। কিন্তু বিষয়টা অনেকটা এমন— পরিচালক যা বলছেন, তার মধ্যে থেকেই পরিস্থিতিকে যতটা সম্ভব কম সমস্যাজনক করে তোলার চেষ্টা করছিলাম। শুটিংয়ের সময় যেমন যেমন যা জানতে পারছিলাম, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছিলাম।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি

ভারতের মাটিতে কদিন আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে

মাগুরায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

‘ফলে পুষ্টি,অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ