সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করব : তাসনুভা তিশা
ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। বেশ কয়েকটি প্রেমের গল্পের নাটক করে আলোচনায় তিনি। সম্প্রতিই একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিশার। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।