তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি
বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী জুয়েলারি শিল্পের এ মেলা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত