যুক্তরাষ্ট্র ক্রিকেটে নতুন ভূমিকায় শচীন
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে লাভবান হবে এই লিগ। যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হয়েছেন শচীন। এ বছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।