চুরির অভিযোগে ঝুলিয়ে মারধর, রিকশাচালকের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরির অভিযোগে হাসানুর রহমান নামে এক রিকশাচালককে ঝুলিয়ে মারধর করায় ৫দিন পর তার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে আহত অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১১ নভেম্বর ব্যাটারি চুরির ঘটনায় তাকে বেধড়ক মারধর করা