আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১৬ শিয়া, দায় স্বীকার আইএসের
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা।