৩০৭, ৪১৩ নাকি ৫১৫– কোন লক্ষ্য ছুঁয়ে দেখবে বাংলাদেশ?
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দেখে কিছুটা কি আক্ষেপ করছেন বাংলাদেশের ব্যাটাররা? টেস্ট ক্রিকেটের নিয়মে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিং কন্ডিশন কিছুটা কঠিন হওয়ারই কথা। কিন্তু, চেন্নাইয়ে বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনেই যেন অপেক্ষাকৃত ভালো করেছেন। আগের ইনিংসে জাসপ্রিত বুমরাহর সেটআপে ফিরে