বিচার নিয়ে ইমরান খানের জন্য দুঃসংবাদ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে তারা। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।