আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০
সাভারের আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় নিশ্চিত