কাপ্তাইয়ে ৪ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
রাঙামাটির কাপ্তাইয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে কেপিএম সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা