ধর্ষকদের বিচার দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল
‘বাংলাদেশে আইন চাই, ধর্ষকদের ফাঁসি চাই’—স্লোগানে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এবং সর্বস্তরের ছাত্র-জনতা। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান সড়ক হয়ে শাপলাচত্বর মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা।