সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে উপজেলার কলাবাড়ি এলাকায় নৌকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণকারী তোফাজ্জল হোসেনের মামাতো বোন এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তোফাজ্জলকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ৩৫ হাজার টাকা চাওয়া হয়েছিল। তোফাজ্জলকে আটকে রাখার পর তার বাবাকে ফোন করে ৩৫ হাজার
শুক্রবার থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রোরেল। তবে ছুটির দিন শুক্রবার ট্রেন চলাচল শুরু হবে বিকেল সাড়ে ৩টায় আর সর্বশেষ ট্রিপ হবে উত্তরা থেকে রাত ৯টায়। তাছাড়া শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের দুটি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়। জানা যায়, ১৮ হাজার
বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন। কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, আব্দুলাহ আল মামুন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চম্পকনগর এলাকায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আহত ১২
আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনাকর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বরাবর জবাবদিহি করতে হবে এমন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে।
ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিকের বেশি শিক্ষার্থীরা অংশ