জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে চলতি মাসের ২২ তারিখ একটি ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের ক্রিকেটে দুই বা ততোধিক ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে পাকিস্তানকে দু’বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।সর্বপ্রথম ২০১৫ সালে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা।২০১৫ সালে
সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান। তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ
ভেনিজুয়েলার একটি আদালত বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করেছেন।ইন্সট্রাগ্রামে কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, আদালত মারাত্মক অপরাধের দায়ে গঞ্জালেজ উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ মঞ্জুর করেছেন।এরআগে কৌঁসুলির কার্যালয় আদালতের প্রতি তাদের গ্রেফতারির পরোয়ানার অনুরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহানন্দা নদী পারাপারে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে তিন চাকার পরিবহনে টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আতা-ই-রাব্বি চৌধুরী এ ঘোষণা দেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে টোল মুক্তির দাবিতে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তাদের সকলকে শুভেচ্ছা জানান।রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয়ী হয়ে দুই ম্যাচ সিরিজে স্বাগতিক
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।“নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন” বিষয়ক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে
হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন।মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ফরেন সার্ভিস
বাংলাদেশ সরকার রাষ্ট্রদূতসহ ২৪ জন উচ্চপদস্থ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এই সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে।