সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু হয়েছে আজ। শনিবার (১ মার্চ) সকালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মুখপাত্র রাসেল মুন্সী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বহু আগে থেকেই আমরা সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিল্লাল সানা নামে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন সময়ে বিজিবির সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য
জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তেঘরিয়া বাজারে সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্যান্ডেল প্রস্তুত করার সময়
শরীয়তপুরের জাজিরায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গৌতম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মনিরুদ্দিন সরদারকান্দি এলাকায় জাজিরা-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের সঞ্জয় হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা
ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া এই শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও চমক দেখিয়েছে। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। সুবর্ণা
সামাজিকী করণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পুরান ঢাকার পদ্মনিধি লেন সংলগ্ন সড়কে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন করা হয়েছে। সেখানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে প্রতিটি মানুষের প্রয়োজন পর্যাপ্ত উন্মুক্ত স্থান। অথচ ঢাকা শহরে উন্মুক্ত স্থান রয়েছে জনপ্রতি ০.১ বর্গমিটারেরও কম। গত ২০
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে। আজ শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্যদিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ ‘রুপালি ইলিশ’ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তারা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক ভাড়াটিয়া বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৫) ও তার
বাগেরহাটের চিতলমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরচিংগড়ী গ্রামে তার জানাজা সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা