অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত দুজন মৃত্যুবরণ করে। এর আগে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুধাল মৌ সরকারি প্রাথমিক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল
লক্ষ্মীপুর আদালতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছিলেন অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ। এ ঘটনার ৮ বছর ৮ মাস ১০ দিন পর তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দেশে মানবাধিকার এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার সরকার কোনো সমালোচনায় বিরক্ত হয় না বরং সমালোচনার জন্য আমন্ত্রণ জানায়। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে একটি হোটেলে অর্ধ ডজনেরও বেশি বিশ্বের শীর্ষ মানবাধিকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার
দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানগুলো হলো- আরিফ সি ফুডস,
জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সরকারপ্রধান পারষ্পারিক এবং আঞ্চলিক
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষ করে বের হওয়ার পর বাগেরহাট পৌরসভার পাঁচ কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সদর থানার একটি চাঁদাবাজির মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।