কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল
খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মো. মামুনকে চোর সন্দেহে গণপিটুনি নয়, তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তাকে হত্যার পর পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনার সূত্রপাত হয়। মামুনকে হত্যার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর এমনটাই জানা গেছে। গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির
দেশের ডাটা সেন্টারের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন তাগিদ দেন। উপদেষ্টা বলেন, সাইবার
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে
নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদী দখলকারীদের তালিকা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব নদী দখলমুক্ত করতে
শিগগিরই গণমাধ্যম কমিশন গঠনের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (২৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা বলেন,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান
বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে জাল ফেলে করতোয়া নদীর তিন কিলোমিটারজুড়ে তল্লাশি করেছে পুলিশ। তিন ঘণ্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রিজ পর্যন্ত করতোয়া নদীতে এই তল্লাশি চালানো
‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’— ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ সংশোধন জরুরি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনে