ভারত-বাংলাদেশ ২ বিলিয়ন ঋণ আলোচনা কেন থেমে গেল?
ভারতের আদানি পাওয়ারসহ অন্যান্য বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা মেটাতে শেখ হাসিনা সরকারকে ২ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল দিল্লি। এ ব্যাপারে দুপক্ষের মধ্যে আলোচনাও শুরু হয়েছিল। তবে আকস্মিকভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর এ আলোচনা থেমে যায় এবং ভারত আর অগ্রসর হয়নি।