ট্রাফিক আইন লঙ্ঘন, দুদিনে ডিএমপির ২৪৪৪ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ২৪৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ