শান্তকে নিয়ে শঙ্কার কালো মেঘ, অপেক্ষায় বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও। এবার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে