শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২৬ সদস্যের কমিটি গঠন
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে শেরপুর জেলার ১২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এটি সংগঠনটির জেলা পর্যায়ে অষ্টম আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।