ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ, শেষ ম্যাচ হারলো ১৩৩ রানে
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ধ্বংসস্তূপের শেষ অধ্যায়। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ২৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রানে অলআউট হয়ে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এ নিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।