মুখ ঢেকে রাতের আঁধারে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ নিয়ে টানা দ্বিতীয় দিন চট্টগ্রামে ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে ১০ থেকে ১২ জন যুবক।