বাবা ভুল করেছিলেন, প্রায়শ্চিত্তও করেছেন: তাপস পাল কন্যা
পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসর শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের পর্দা ওঠে। শো-র প্রথম দিনেই প্রতিযোগী হিসেবে উপস্থিত হন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পাল কন্যা সোহিনী পাল।