গবেষণায় অবদানের জন্য ঢাবির ৫৯ গবেষক সম্মাননা পাচ্ছেন
গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বাড়ানোর স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হচ্ছে। গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তার বেশি উদ্ধৃতি পাওয়া এই শিক্ষক ও গবেষকদের আগামী বৃহস্পতিবার সম্মাননা দেওয়া হবে। ওই দিন