আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট 25, 2026
by

রো‌হিঙ্গা সমস্যা সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি অ‌ভি‌যোগ ক‌রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ব‌লে‌ছেন, বিগত ফ্যাসিস্ট সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। তারা য‌দি কাজটা ঠিকমতো করতে পারতো এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতো তাহলে হয়ত চার-পাঁচ বছরের মধ্যে এই সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। কিন্তু সেটা হয়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবা‌য়েদ ব‌লেন, রো‌হিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের অন্যান্য স্টেকহোল্ডাররা আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি অনেক জ‌টিল এখন। আমাদের বর্ডারে অনেক সমস্যা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তি‌নি ব‌লেন, রো‌হিঙ্গা‌দের সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না। কারণ, প্রতিদিনই কমবেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আমরা সংখ্যাটা ঠিকমতো এখন জানি না, কিন্তু অবশ্যই ১৩ লা‌খের ওপরে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, সরকার এই সমস্যার সমাধানে রাখাইন স্টেটের সঙ্গে, আরাকানের সঙ্গে এবং মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে অফিশিয়ালি-আনঅফিশিয়ালি যোগাযোগ কর‌ছে, ডায়ালগ চলছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাস‌নে মিয়ানমা‌রের স‌ঙ্গে বিগত সরকা‌রের সম‌য়ে হওয়া সম‌ঝোতা নি‌য়ে তি‌নি ব‌লেন, রোহিঙ্গাদের ফেরাতে এমওইউ তো একটা হয়েছে। এটা থেকে বের হয়ে আসলে যে খুব একটা লাভ হবে— আমি ব্যক্তিগতভাবে এমনটা মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, এখন জাতিসংঘসহ অন্যান্য যারা স্টেকহোল্ডার আছে, তাদেরকে আরও বেশি যদি যুক্ত করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইতিহাসের পাতায় রিজওয়ান, কৃতিত্ব দিলেন যাকে

অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ

রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।বাংলাদেশ ব্যাংক (বিবি)’র